যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৭:২৬ পিএম
মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

যশোরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে আদালতে দায়ের করা নালিশি অভিযোগ কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

আসামি করা হয়েছে শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়া খেজুরবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে রাসেল পারভেজ ওরফে আব্দুর রহমানকে (৩২)। তিনি জান্নাতুন বানাত মহিলা মাদরাসার শিক্ষক।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারী (১৯) যশোরের একটি মহিলা মাদরাসায় লেখাপড়া করতেন। ওই মাদরাসার শিক্ষক রাসেল পারভেজ ওরফে আব্দুর রহমান (৩২) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সাথে সম্পর্ক স্থাপন করেন। তাদের মধ্যে একাধিকবার দৈহিক সম্পর্ক হয়। পরে ভুক্তভোগী জানতে পারেন, শিক্ষক রাসেল বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর পরিবার ভুক্তভোগীকে অন্যত্র বিয়ে দেয়।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের পরও আসামি পুরোনো সম্পর্কের কথা ও গোপন তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে (ব্ল্যাকমেইল) ভুক্তভোগীকে চাপ দিতে থাকেন। গত ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শেখহাটি বাবলাতলা এলাকায় ভুক্তভোগীর ভাড়া বাসায় গিয়ে আসামি তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর স্বামী বাসায় এসে তাদের দেখে ফেলেন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীর বৈবাহিক জীবনে ভাঙন ধরে। তার স্বামী তখনই তাকে তালাক দেন। ঘটনার পর স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আসামি নিজের অপরাধ স্বীকার করে ভুক্তভোগীকে আইন মোতাবেক বিয়ে করবেন মর্মে ননজুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দেন। তবে বর্তমানে আসামি সেই অঙ্গীকার অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদালতে অভিযোগ দিলে তা থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)