যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লিবিয়ায় জিম্মি, আটক জামালের তিনদিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৬:৪৩ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৭:২৭ পিএম
লিবিয়ায় জিম্মি, আটক জামালের তিনদিনের রিমান্ড মঞ্জুর

যশোরের ঝিকরগাছার দুই যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় আটক জামাল হাওলাদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৮ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জায়েদ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

জামাল হাওলাদার খুলনার রূপসা থানার পশ্চিম নন্দনপুর গ্রামের মৃত চাঁন মিয়া হাওলাদারের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, ঝিকরগাছার মোবারকপুর গ্রামের সুফিয়া খাতুনের ছেলে সুমন হোসেন ও সতীনের ছেলে উজ্জ্বল হোসেনকে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান এজাহারনামীয় আসামি আইনাল সরদার। বিদেশে পাঠানোর খরচ বাবদ পরিবারের কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে ২০২২ সালের ২৭ জুন ঢাকা থেকে উড়োজাহাজে তাদের লিবিয়ায় পাঠানো হয়।

লিবিয়া থেকে ইতালি নিয়ে চাকরির ব্যবস্থা না করে অজ্ঞাত স্থানে আটকে রেখে দুই যুবককে জিম্মি করা হয়। পরে আইনাল সরদার ও আসমা খাতুনের মাধ্যমে তাদের মুক্তির জন্য ৩০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে লিবিয়ার মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ সময় দুই যুবকের ওপর শারীরিক নির্যাতনের ভিডিও ও ছবি পরিবারের কাছে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ভুক্তভোগীদের জীবন রক্ষায় তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন আসামিদের ব্যাংক হিসাবে মোট ২২ লাখ টাকা জমা দেন। এর মধ্যে জামাল হাওলাদারের ব্যাংক হিসাবে দেওয়া হয় চার লাখ টাকা।

১২ নভেম্বর খুলনা থেকে তাকে আটক করে সিআইডি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি যশোরের পুলিশ পরিদর্শক প্রভাষ মল্লিক আটক জামাল হাওলাদারের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)