স্টাফ রিপোর্টার
, যশোর
দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের বেজপাড়া রানার অফিস এলাকার মৃত আবুল হাসেমের ছেলে ও আওয়ামী লীগ কর্মী মহিবুল হাসান ইমন এবং উপশহর এলাকার নজরুল ইসলামের মেয়ে ও যুবমহিলালীগ নেত্রী শাহার বানু।
সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উন নবী জানান, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ওই ঘটনায় আটক দু’জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে তাদের আটকের পর বুধবার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।