যশোর, বাংলাদেশ || সোমবার, ১৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কারাগারে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০৮:২৭ পিএম
মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কারাগারে

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে যুবলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (১৭ মে) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল শহরের নতুন শহীদ মিনার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় ১০০ থেকে ১৩০ জন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।

ওই মামলার তদন্তে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নাম উঠে আসে। এরই অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)