যশোর, বাংলাদেশ || সোমবার, ১৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরিণের মাংস ভাগাভাগি, খুলনায় দু'পুলিশ সদস্য প্রত্যাহার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৯:৩৪ এ এম
হরিণের মাংস ভাগাভাগি, খুলনায় দু'পুলিশ সদস্য প্রত্যাহার

জব্দ করা হরিণের মাংস ভাগাভাগি ও ঘুষ গ্রহণের অভিযোগে খুলনায় দুই পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে তাদের ডুমুরিয়া থানা থেকে খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

অভিযুক্তরা হচ্ছেন মাইনুল ইসলাম ও মুছাব্বির হোসেন। তারা ডুমুরিয়া থানার শোভনা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

সূত্রে জানা যায়, গত ১২ মে ডুমুরিয়া উপজেলার সুফল মহলের বাড়ি থেকে হরিণের মাংস জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় মামলার ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করা হয় এবং জব্দ মাংস ভাগাভাগি করে নেওয়া হয়।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আছের আলী জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মাংস কোথা থেকে এসেছে ও কী পরিমাণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ব্যবস্থা হিসেবে দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)