খুলনা প্রতিনিধি
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আলি নুর ডাবলু (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার পর নগরীর পশ্চিম বানিয়াখামার হাইস্কুলের সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত আলি নুর ডাবলু ১৫৩ নম্বর পশ্চিম বানিয়াখামার প্রধান সড়কের বাসিন্দা ইয়াতিম আলীর ছেলে।
সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তার বাম কাঁধ, বাম হাতের কব্জি ও কনুইয়ের ওপরে গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা, কী কারণে তাকে গুলি করেছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।