যশোর, বাংলাদেশ || সোমবার, ১৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় অস্ত্র ও ককটেলসহ একজন আটক

মাগুরা প্রতিনিধি

, মাগুরায় অস্ত্র ও ককটেলসহ একজন আটক

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০৮:৩৩ পিএম
মাগুরায় অস্ত্র ও ককটেলসহ একজন আটক

মাগুরায় র‍্যাবের অভিযানে দুটি দেশীয় ওয়ান শুটারগান পিস্তল, চারটি ককটেল, দুটি শর্টগানের সীসা কার্তুজ এবং টি হাসুয়াসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামের গীরিদারি আশ্রমের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাগুরা সদর উপজেলার রাউতাড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে নাইমকে (৩৫) আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান পিস্তল, চারটি ককটেল, দুটি শর্টগানের সীসা কার্তুজ এবং চারটি হাসুয়া উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)