যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে তিন মাতালের জেল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০১:৫০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০২:৫৮ পিএম
অভয়নগরে তিন মাতালের জেল

যশোরের অভয়নগরে মদ খেয়ে মাতলামি করার দায়ে তিন যুবককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুজনকে সাত দিনের এবং একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরোলী গ্রামের তকিবর ফকিরের ছেলে আরমান ফকির (২০), একই গ্রামের তৈয়েবুর মোল্যার ছেলে আপন মোল্যা (১৮) এবং খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের দেলোয়ার শেখের ছেলে ইসরাফিল শেখ (২২)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড়ে অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে মদ খেয়ে মাতলামি করার দায়ে আরমান ফকির ও আপন মোল্যাকে সাত দিন এবং ইসরাফিল শেখকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু বলেন, মদ পান করে জনবিরক্তি ও মাতলামি করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দুজনকে সাত দিন ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজনকে অর্থদণ্ডও করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)