যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছোট ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা, মায়ের মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৮:৩৯ পিএম
ছোট ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা, মায়ের মামলা

জমি নিয়ে বিরোধের জেরে ছোটভাই তামজিদকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় বড়ভাই এজেডএম মারুফ উল ইসলাম দিলসাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) যশোর শহরতলীর নীলগঞ্জ তাঁতীপাড়ার মরহুম ডাক্তার ছবেদ আলীর স্ত্রী ও আসামির মা হাসিনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

মামলার অভিযোগে জানা গেছে, ডাক্তার ছবেদ আলী দুই ছেলে ও স্ত্রী রেখে মৃত্যু বরণ করেন। মৃত্যু আগে তিনি তার মণিরামপুর ও নীলগঞ্জের বাড়ি এবং মাঠের জমি ভাগ করে দিয়ে যান।

পিতার করে দেওয়া জমির ভাগ না মেনে দিলসাদ প্রতিনিয়ত তার মা ও ভাইয়ের সাথে গোলযোগ করেন। নীলগঞ্জ তাঁতীপাড়ার বাড়ি দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছেন দিলসাদ।

গত ২০ ফেব্রুয়ারি দিলসাদ তার মাকে গালিগালাজ ও খুন জখমের হুমকি দেন। এ সময় অপর ছেলে তামজিদ উল ইসলাম প্রতিবাদ করলে তাকে মারপিট ও কুপিয়ে হত্যার চেষ্টা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)