যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বামীর সাবেক স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৯:৪৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১০:৪৬ পিএম
স্বামীর সাবেক স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে কর্মজীবী এক নারীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) যশোর শহরের আরএন রোড এলাকার সাবিনা ইয়াসমিন বাদী হয়ে আদালতে এ মামলা করেন। তিনি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর আরএন রোড শাখায় কর্মরত।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, বাদীর স্বামীর প্রাক্তন স্ত্রী বেজপাড়া এলাকার লাবনী আক্তার এবং তার মা জোসনা বেগম।

মামলায় বাদী উল্লেখ করেন, লাবনী আক্তারের সঙ্গে তার স্বামী জিতুর বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি ও তার মা জোসনা বেগম সাবিনার প্রতি ক্ষুব্ধ। তাকে ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন তারা। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরএন রোডস্থ সোনালী ব্যাংকের নিচে সাবিনা ইয়াসমিনকে পেয়ে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালান।

অভিযোগে বলা হয়েছে, লাবনী আক্তার হত্যার উদ্দেশে দা দিয়ে সাবিনার মাথায় কোপ দিলে তিনি মাথা সরিয়ে নেন। এতে তার ডান পায়ের হাঁটুতে লেগে রক্তাক্ত জখম হয়। এরপর লাবনী দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা এবং জোসনা বেগম চুল ধরে আঘাত করেন।

সাবিনা মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে বুকে, পিঠে ও ঘাড়ে লাথি মেরে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে আহত সাবিনাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)