স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মা-মেয়েকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) মোহাম্মদ আকাশ বাদী হয়ে এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগটি পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।
বিবাদীরা হলেন, খড়কি এমএম কলেজ পোস্ট অফিস গেট এলাকার শরীফ আব্দুল্লাহ ও তার দুই ছেলে শরীফ আল মামুন নোবেল, শরীফ আল মামুন হিমেল এবং নাজির শংকরপুর এলাকার মীর হাফিজের মেয়ে নিলুফার বেগম।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আকাশের মেয়ে সিজা খন্দকার বিবাহিত ও তার স্বামী বিদেশে থাকেন। বিবাদী নোবেল প্রায় সিজাকে উত্যক্ত করতেন। বিষয়টি জানার পর সিজার পরিবার নোবেলের পরিবারকে জানালে তারা কোন কর্ণপাত করেননি।
বরং ক্ষিপ্ত হয়ে সিজাকে ক্ষতি করার হুমকি দেন নোবেল। সিজা অসুস্থ হওয়ায় তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ জুন গভীর রাতে অভিযুক্তরা ওই হাসপাতালে গিয়ে সিজা ও তার তার মাকে অপহরণ করে নিয়ে যান।
এরমধ্যে বিবাদী নোবেল মোবাইলে ফোন করে সিজা ও তার মাকে ঢাকায় নিয়ে গেছেন বলে জানিনে ফোন কেটে দেন। পরবর্তীতে সিজার পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হয়ে কোতোয়ালি থানায় এ অভিযোগ দিয়েছেন।