যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পিকআপে তল্লাশি: ২০০ কফ সিরাপ উদ্ধারের দাবি, আটক ৩

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৫:২৬ পিএম
যশোরে পিকআপে তল্লাশি: ২০০ কফ সিরাপ উদ্ধারের দাবি, আটক ৩

যশোর শহরে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে আমদানিনিষিদ্ধ ২০০ বোতল ভারতীয় কফ সিরাপসহ (ফেনসিডিল জাতীয়) তিনজনকে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে শহরের বকচর হুশতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। মাদক পাচারে ব্যবহৃত সাদা রঙের পিকআপটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, ঢাকার কামরাঙ্গীরচর থানার কুড়ালঘাট এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মনির ওরফে মতিন (৪৮), একই থানার হাসাননগর গ্রামের মৃত আসাদুল্লাহর ছেলে শমসের আলম (২৮) এবং ব্যাটারঘাট এলাকার দুলাল সর্দারের ছেলে রাহাত (২৮)।

ডিবি পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে যশোর শহরের মণিহার-মুড়লি সড়কের বকচর হুশতলা এলাকার একটি মার্কেটের সামনে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন সাদা রঙের পিকআপে তল্লাশি চালান ডিবি কর্মকর্তারা। পরে পিকআপের কেবিনের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ জব্দ করা হয়। মাদক বহনের অভিযোগে পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে যশোর ডিবির উপপরিদর্শক (এসআই) শিবু মন্ডল জানান, আটককৃতরা ভারত থেকে অবৈধ পথে আসা এই নিষিদ্ধ কফ সিরাপের চালানটি নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে আটক তিনজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)