যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৮:১০ পিএম
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেহেরপুরে জেলা শাখার সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। টুটুল গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় বুধবার মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার থানা হেফাজত থেকে তাকে আদালতে নেওয়া হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)