যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে অস্ত্র-গুলি উদ্ধারের মামলায় চার্জশিট

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ১০:০০ পিএম
অভয়নগরে অস্ত্র-গুলি উদ্ধারের মামলায় চার্জশিট

যশোরের অভয়নগরে বিদেশি নাইনএমএম পিস্তল, ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধারের মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

অভিযুক্ত আসামিরা হলেন, অভয়নগরের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার, একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার ও ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে রবিউল মোল্লা।

মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এসআই জাহিদুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ মার্চ গ্রামবাসীর উদ্যোগে দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুজন আরোহীর দেহ তল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করেন।

পরে ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী দুজনের পক্ষ নিলে তিনজনকেই গণপিটুনি দেন এলাকাবাসী। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

তাৎক্ষনিক থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে এসে তিনজনকে হেফাজতে নিয়ে একটি নাইনএমএম পিস্তল, ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বাশুয়াড়ি পুলিশ ক্যাম্পের এসআই নাসির উদ্দিন বাদী হয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিট অভিযুক্ত তিনজনকে আটক দেখানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)