যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালায় প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৭:০৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:৩৬ পিএম
তালায় প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ও প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভা ও জরিপ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল সরদার, মেডিকেল অফিসার মোকলেছুর রহমান, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন এবং তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারসহ সংশ্লিষ্টরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান জানান, তালা উপজেলার ১২টি ইউনিয়নে প্রতিবন্ধিতা শনাক্তকরণের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের শনাক্তকরণ জরিপ সম্পন্ন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)