যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে আমানতকারীদের আবেদন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ১০:৩৯ পিএম
বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে আমানতকারীদের আবেদন

কালিগঞ্জে বুশরা গ্রুপের প্রায় ১০ হাজার আমানতকারীর পাওনা টাকা ফেরত এবং প্রতিষ্ঠানটির কালিগঞ্জ শাখা অফিস সিলগালা করে সম্পত্তি বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এ আবেদন জমা দেওয়া হয়।

আবেদনে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম ও নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশকে বিবাদী করা হয়েছে।

আবেদন অনুযায়ী, বুশরা কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করা হতো। তবে, চুক্তির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরে টাকা ফেরত দেওয়া হচ্ছে না। টাকা চাইতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মো. হাসানুজ্জামান, মো. আব্দুল মান্নান, এস এম রেদওয়ানুল ফেরদাউস রনি ও মমতাজ বেগমসহ একাধিক আমানতকারী।

ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি কালিগঞ্জ শাখা অফিসের ০.২৯৭২ একর জমি ও সম্পত্তি (দলিল নং- ১৯৯৬/২০২০, মৌজা- বাজারগ্রাম) বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্পত্তি বিক্রি হয়ে গেলে পাওনা আদায় অনিশ্চিত হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং সম্পত্তি হস্তান্তর বন্ধের দাবি জানানো হয়েছে। আবেদনের অনুলিপি স্থানীয় সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতির কার্যালয়ে পাঠানো হয়েছে।

স্মারকলিপি দেওয়ার সময় আমানতকারীরা সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশারের সঙ্গে দেখা করে অভিযোগ জানান। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম ও নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)