যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় ‘বাঘ বিধবাদের’ মাঝে ফুড প্যাক বিতরণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:১৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:৫৫ পিএম
কয়রায় ‘বাঘ বিধবাদের’ মাঝে ফুড প্যাক বিতরণ

কয়রা উপজেলার সাত ইউনিয়নের ১৫০ জন ‘বাঘ বিধবা’র মাঝে ফুড প্যাক বিতরণ করেছেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফুড প্যাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ‘বাঘ বিধবা’ নারীরা খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করে থাকে। তাদের কষ্ট লাঘবে খুলনা জেলা প্রশাসক কার্যালয় হতে বিভিন্ন সাহায্য সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান, মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত কয়রা উপজেলার ৫০ পরিবারের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন তিন হাজার লিটার ধারণ ক্ষমতা বৃষ্টি পানি সংরক্ষণের পানি ট্যাংকি বিতরণ করেন। এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির অংশ হিসাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির অনুদান বিতরণ করেন।

এর আগে জেলা প্রশাসক, কয়রা থানা, ভূমি অফিস, মহিলা বিষয়ক অফিস, মহারাজপুর ইউনিয়ন পরিষদ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করার পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)