পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
মঙ্গলবার সকালে পাইকগাছা পৌরসভার বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এমপি আবুল কালাম আজাদ বলেন, পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে নাগরিকদেরও নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মাওলানা আব্দুল কাদীর প্রমুখ।