স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার গুয়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম চৌগাছা উপজেলার গুয়াতলী গ্রামের মৃত মঈনুদ্দীন খানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আরিফুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, আরিফুলসহ অন্যরা চৌগাছায় সরকার বিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করছিলেন। তাদের পরিকল্পনা নস্যাৎ করতে আরিফুলকে আটক করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।