যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোলে ছাত্রলীগের মিছিল ভেস্তে দিলেন ছাত্রদল নেতা ভুট্টো, আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৮:৫৮ পিএম
আপডেট : শুক্রবার, ৫ জুন,২০২৬, ১০:৫৩ পিএম
বেনাপোলে ছাত্রলীগের মিছিল ভেস্তে দিলেন ছাত্রদল নেতা ভুট্টো, আটক ২

Subornovumi ছবি: রূপক ছবি

ছাত্রদলের বাধার মুখে যশোরে শার্শা উপজেলার বেনাপোলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মিছিল পণ্ড হয়ে গেছে। শুক্রবার জুমার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর প্রতিবাদের মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বেনাপোল পৌর গেট এলাকায় ১২০ থেকে ১৫০ জন যুবক ছাত্রলীগের ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল বের করে। বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি বেনাপোল পৌর বাসটার্মিনালের দিকে এগিয়ে যায়। এসময় সেখানে উপস্থিত ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টো মিছিলটির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তার দৃঢ় অবস্থানের মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সড়কজুড়ে স্লোগান দিতে দিতে এগিয়ে আসছিল। এ সময় ছাত্রদল নেতা ভুট্টো তাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানালে মিছিলের গতি থেমে যায় এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছুটে পালিয়ে যায়।

ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো বলেন, ‘নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে বেনাপোলে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা করা হয়েছে। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের কর্মসূচির প্রতিবাদ জানিয়েছি। আইন নিজের হাতে তুলে নেওয়া হয়নি, বরং পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।’

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন কর্মকাণ্ডের খবর পাওয়া যাবে, সেখানেই ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।

ঘটনার পরপরই বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন শার্শা উপজেলার গোপীনাথপুর বটতলা ডিহি গ্রামের কামাল রশিদের ছেলে সাদমান সাকিব হৃদি এবং জিতু।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)