যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিআইবি'র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ১১:০৫ এ এম
পিআইবি'র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে বুধবার (২৪ জুন) শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। তিনি আধুনিক সাংবাদিকতার বিভিন্ন খুঁটিনাটি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ।

দ্বিতীয় দিনের সেশনে সমসাময়িক সাংবাদিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় স্থানীয় রিপোর্ট তৈরি, সাংবাদিকতায় এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার যোগাযোগ কৌশল, গুজব ও অপতথ্য নির্মূলের কার্যকরী উপায়, ইন্টারভিউ ফ্রেমিং, রাজনৈতিক রিপোর্টে ফ্যাক্ট চেকিং এবং সোশ্যাল মিডিয়া রিপোর্টিং।

আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রশিক্ষণ স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)