যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে শুরু হলো তিন দিনব্যাপী ফল মেলা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০২:১৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৩:২০ পিএম
যশোরে শুরু হলো তিন দিনব্যাপী ফল মেলা

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো ১২ মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। বৃহস্পতিবার (২৫ জুন) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষি অফিস চত্বরে এসে শেষ হয়।

এরপর ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, যথাযথ পরিচর্যা করে তা বড় করে তুলতে হবে। যশোর জেলার ফল ও ফুলের দেশজোড়া সুনাম রয়েছে। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত এই উৎপাদিত ফল বিদেশে রপ্তানি করা। আর বিদেশে পাঠাতে হলে অবশ্যই নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।’

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে মধ্যে আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মো. মিজানুর রহমান, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোতাসিম আহম্মেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় বিভিন্ন জাতের ফল ও ফলদ গাছের চারা প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)