যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে এডিপি প্রকল্পের বিভিন্ন উপকরণ বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০২:০৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৩:১৮ পিএম
মহেশপুরে এডিপি প্রকল্পের বিভিন্ন উপকরণ বিতরণ

ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এলাকার বিভিন্ন স্তরের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপকরণ বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই এবং উপজেলা আমির ফারুক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিচুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক বাবর আলী বাবু প্রমুখ।

চলতি অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে বিতরণের জন্য রাখা উপকরণের মধ্যে ছিল, ২৬টি হুইলচেয়ার, ৮০টি বাইসাইকেল, ৪৫টি সেলাই মেশিন, ১২টি আলমারি, হাসপাতালের জন্য চারটি আইপিএস, ৫৬টি স্প্রে মেশিন এবং ১৭৮টি ফুটবল।

প্রধান অতিথি অধ্যাপক মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, এখানে দল-মতনির্বিশেষে যারা প্রকৃত প্রাপক ও পাওয়ার যোগ্য, তাদেরকেই যাচাই-বাছাই করে এই সামগ্রী দেওয়া হয়েছে। বর্তমান সরকারের পক্ষ থেকে যা কিছু করা হবে, তার সবকিছুই করা হবে সাধারণ জনগণের কল্যাণের জন্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)