যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চিকিৎসা সহায়তা নিয়ে অসুস্থ অসহায় বৃদ্ধের পাশে ইউএনও

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৪:৩৭ পিএম
চিকিৎসা সহায়তা নিয়ে অসুস্থ অসহায় বৃদ্ধের পাশে ইউএনও

দীর্ঘদিন ধরে অসুস্থ ও অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত এক বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে তিনি ওই বৃদ্ধের বাড়ি গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ সরদারের বাড়ি যান তিনি।

এ সময় তিনি ওই বৃদ্ধের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওষুধ কেনার জন্য তার স্ত্রীর হাতে তিন হাজার টাকা অনুদান দেন।

এছাড়াও তার উন্নত চিকিৎসার জন্য অন্যান্য উৎস থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগের কথা জানান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এ সময় তার সাথে ছিলেন।

ইউএনওর এই সহায়তা পেয়ে আব্দুল লতিফ সরদার ও তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অর্থাভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে না পেরে চরম অসহায় অবস্থায় দিন কাটছিল। এমন কঠিন সময়ে প্রশাসনের এই সহযোগিতা তাদের নতুন আশা সঞ্চার করেছে।

স্থানীয় বাসিন্দারাও ইউএনওর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে প্রশাসনের এমন আন্তরিক উপস্থিতি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আব্দুল লতিফ সরদার প্রায় ছয় বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন জায়গায় টিউমার (গাঁট) রয়েছে। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত মানবেতর জীবনযাপন করছেন অসহায় এই বৃদ্ধ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)