যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সহকারী স্টেশনমাস্টারের ওপর হামলার প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৬:২০ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৭:৫৩ পিএম
সহকারী স্টেশনমাস্টারের ওপর হামলার প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মনিদেব দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শনিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসকে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী মারধর করেছে এবং সরকারি কাজে বাধা দিয়েছে। জিআরপি থানা ও রেল প্রশাসনের কাছে তাদের দাবি, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে রেল অবরোধ কর্মসূচি দেওয়া হবে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত, পাকশী রেলওয়ে স্টেশনমাস্টার ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মির্জা কামরুল ইসলাম, খুলনা স্টেশনমাস্টার জাকির হোসেন, যশোর স্টেশনমাস্টার সাইদুর রহমান, কোটচাঁদপুর স্টেশনমাস্টার মোশারফ হোসেনসহ খুলনা বিভাগের বিভিন্ন স্টেশনের মাস্টার ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

কোটচাঁদপুর স্টেশনমাস্টার মোশারফ হোসেন বলেন, দেলোয়ার হোসেন আলামিন নামের এক ব্যক্তি পৌরসভা থেকে কোটচাঁদপুর রেলস্টেশন সংলগ্ন কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। তিনি প্ল্যাটফর্মে যাত্রীদের বহন করা মালামালের ওপরও জোরপূর্বক খাজনা আদায় করতেন।

এ বিষয়ে তাকে নিষেধ করা হলেও তিনি তা মানেননি। কয়েকদিন আগে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মনোয়ার হোসেন আলামিন ও তার ছেলে তানভিরসহ কয়েকজন সহকারী স্টেশনমাস্টার মনিদেব দাসের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। 

সহকারী স্টেশনমাস্টার মনিদেব দাস বলেন, ইউএনওর কাছে অভিযোগ দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাকে প্ল্যাটফর্মে নজর রাখতে বলা হয়। এক নারী যাত্রীর অভিযোগ পেয়ে তিনি বিষয়টি দেখতে গেলে মনোয়ার হোসেন আলামিন ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে প্ল্যাটফর্মের ওপর হাটের নামে টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, মনোয়ার হোসেন আলামিন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনোয়ার হোসেন আলামিন বলেন, রেলস্টেশনের পাশে তার একটি দোকান রয়েছে এবং তিনি পৌরসভা থেকে স্টেশনবাজারের ইজারা নিয়েছেন। সহকারী স্টেশনমাস্টার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেন, তিনি তার প্রতিবাদ করেছেন। ব্যবসায়ীরাই তাকে মারধর করেছে, তিনি নিজে মারধরে জড়িত নন বলে দাবি করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মনোয়ার হোসেন আলামিনের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করে বলেন, মানববন্ধনের বিষয়টি তিনি শুনেছেন এবং গত তিন দিন ধরে ঘটনাটি নিয়ে আলোচনা চলছে। 

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, মনিদেব দাসের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)