যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ২৫ কেন্দ্রে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২১ পিএম
যশোরে ২৫ কেন্দ্রে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৫-এর অংশ হিসেবে শুক্রবার যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন ২৫টি কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর আঞ্চলিক কেন্দ্রসহ এর আওতাধীন বিভিন্ন উপ-আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রগুলোতেও একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ যশোরের উপশহর মহিলা কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ এবং শার্শার নাভারন কলেজ পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে আঞ্চলিক পরিচালক পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাউবি কর্তৃপক্ষ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)