যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একই স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে! অভিভাবকদের সতর্ক করলো প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৮ পিএম
একই স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে! অভিভাবকদের সতর্ক করলো প্রশাসন

জেলার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ার তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।

বিষয়টি জানার পর ওই ছাত্রীদের অভিভাবকদের ডেকে বাল্যবিয়ে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

বৃহস্পতিবার তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১১ ছাত্রী ও তাদের অভিভাবককে ডাকা হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেন।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, জানুয়ারি থেকে ৩১ অক্টোবরের মধ্যে স্কুলের শিক্ষার্থীদের ধাপে ধাপে পারিবারিকভাবে মৌখিক বিয়ে হয়েছে ১১ জনের। পরবর্তীতে আরও দুইজনের তথ্য পাওয়া যায়। মোট ১৩ জনের গোপনে মৌখিকভাবে বিয়ে হয়ে যায়। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা রেজিস্ট্রি হয়নি। এর মধ্যে অনেকের দেখাদেখি করে রেখে দেওয়া হয়েছিল।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর ১১ ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিস দেওয়া হয়েছে। বাকি দু’জনের নোটিস দেওয়ার প্রক্রিয়া চলছে। এরপর নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

নাজমুন নাহার আরও বলেন, অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ের বিষয়টি জানার পর তাদের অভিভাবকদের ডেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা যেন সংসারে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের ছাত্রীদের বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার এসআই তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)