যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাত শিক্ষক কর্মচারীকে বিদায় সংবর্ধনা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৩ পিএম
সাত শিক্ষক কর্মচারীকে বিদায় সংবর্ধনা

যশোরের মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সাত শিক্ষক-কর্মচারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

সংবর্ধিতরা হলেন, ইংরেজি বিভাগের সহাকারী অধ্যাপক রঞ্জিতা মন্ডল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম আলাউদ্দীন, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীন, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক কনিকা দত্ত, প্রধান হিসাব সহকারী আব্দুল আজিজ, অফিস সহায়ক হাসেম আলী ও আব্দুল মোতালেব।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ সংবর্ধিত শিক্ষক-কর্মচারীদের হাতে ফুলের তোড়া, ক্রেস্ট ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেন।

প্রতিষ্ঠানটির ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহিববুল্লাহ ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতারের পরিচালনায় অনুষ্ঠানে কলেজের সব বিভাগের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)