যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৫:১৮ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৬:০৯ পিএম
কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ

উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, আগাম সতর্কবার্তা প্রচার এবং ক্ষয়ক্ষতি কমানোর কৌশল সম্পর্কে সচেতনতা বাড়াতে খুলনার কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে মানব কল্যাণ ইউনিটের হলরুমে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

হেলভেটাস বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।

কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উত্তরণের অ্যাকসেস প্রকল্পের ফিল্ড অফিসার মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা পানি কমিটির সভাপতি ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহম্মেদ।

এ ছাড়া ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার, শেখ আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, নাজমুস সাদাত, আবু হুরায়রা খোকন, মোস্তফা ও শফিকুল ইসলাম এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মুনছুর রহমান সানা, এ বি সিদ্দীক, মনিরুজ্জামান, বাসন্তী মুণ্ডা, ফরহাদ হোসেন, মিজানুর রহমান লিটন ও মোল্লা মনিরুজ্জামানসহ আরও অনেকে বক্তব্য দেন।

প্রশিক্ষণে দুর্যোগের আগাম সতর্কবার্তা মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া, সতর্কবার্তা পাওয়ার পর করণীয় নির্ধারণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া এবং দুর্যোগকালীন জরুরি পদক্ষেপ গ্রহণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, উপকূলীয় কয়রা উপজেলা প্রতিনিয়ত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকে। তাই দুর্যোগ আঘাত হানার পর তৎপর হওয়ার পরিবর্তে আগাম সতর্কবার্তা অনুযায়ী দ্রুত প্রস্তুতি নিতে হবে। স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা ও সমন্বিত উদ্যোগ জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)