যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা হাসপাতালে এবার পান-সুপারি বন্ধের উদ্যোগ

এম জালাল উদ্দীন

, পাইকগাছা (খুলনা)

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৪ পিএম
পাইকগাছা হাসপাতালে এবার পান-সুপারি বন্ধের উদ্যোগ

হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবার পান-সুপারি নিয়ে প্রবেশ ও সেবন বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভর্তি রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে বেশ কিছু পান-সুপারি উদ্ধার করা হয়।

অভিযানকালে রোগী ও স্বজনদের হাসপাতালে পান-সুপারি নিয়ে প্রবেশ ও সেবন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে হাসপাতালের দেয়ালসহ বিভিন্ন স্থানে পানের পিক, চুন ও ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা না করার বিষয়ে তাদের সচেতন করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডা. আহসানারা বিনতে আহমেদ হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, বহির্বিভাগ, শিশু ওয়ার্ড ও ডেলিভারি ওয়ার্ড পরিদর্শন করেন।

এ সময় তিনি ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেন।

অভিযানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, ‘হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সবার। রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও আমাদের সবার দায়িত্ব।’

প্রসঙ্গত, এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। যা এখনও চলমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)