যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুদ্ধবিরতির জন্য সৌদির কাছে হুতিদের দাবি ছয় লাখ কোটি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৭:৫৪ এ এম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০১:১৩ পিএম
যুদ্ধবিরতির জন্য সৌদির কাছে হুতিদের দাবি ছয় লাখ কোটি

সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে গত কয়েক দিন ধরে। দীর্ঘদিন ধরে হামলা ও পালটা হামলার পর সৌদি এখন হুতিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে। এর মধ্যে হুতিরা সৌদি আরবকে শর্ত দিয়েছে, যুদ্ধবিরতি চাইলে তাদের ৫১ বিলিয়ন ডলার দিতে হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকার সমান। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু অর্থ দিয়ে যুদ্ধবিরতিতে রাজি হলেই হবে না; হুতিরা শর্ত দিয়েছে তাদের ইয়েমেনের শাসক বা সরকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। হুতিরা এই সাড়ে ছয় লাখ কোটি টাকা চেয়েছে মূলত ক্ষতিপূরণ হিসেবে। তারা বলেছে, সৌদি আরব এক যুগেরও বেশি সময় ধরে বোমাবর্ষণ ও নৌ অবরোধ করে যে ক্ষয়ক্ষতি সাধন করেছে তা পোষাতেই এই অর্থ চাওয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সৌদি আরব হুতিদের কাছে প্রস্তাব দেয় কী করলে লোহিত সাগরে সৌদির ট্যাংকারে হামলা বন্ধ করবে এবং বাব এল মান্দেব প্রণালির দখল ছেড়ে দেবে। এর জবাবে হুতিরা এ বিপুল পরিমাণ অর্থ চেয়েছে। তবে আলোচনার সময় অর্থের পরিমাণ কমেছে বা বেড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। কিন্তু একটি বিষয় এতে স্পষ্ট হয়েছে হুতিদের সঙ্গে সৌদি আরব উত্তেজনা নিরসন করতে চাইলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে।

অন্যদিকে, হুতিদের যদি তারা ইয়েমেনের সরকার হিসেবে স্বীকৃতি দেয় তাহলে এর অর্থ দাঁড়াবে, ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণ সৌদি মেনে নেবে। সৌদি আরব ও হুতিদের মধ্যে লড়াই শুরু হয় ২০১৫ সালে।

ভয় পাচ্ছেন প্রিন্স সালমান

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হুতিদের সঙ্গে পরিপূর্ণ আলোচনায় যেতে চান না। তিনি চান যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে; এরপর হুতিদের সঙ্গে আলোচনা করতে। তবে তিনি ইয়েমেনে সৌদির আরো সেনা পাঠানোর ক্ষেত্রে কিছুটা ভীত। তার ভয় ইয়েমেনে আরো সেনা পাঠালে এটি রক্তক্ষয়ী হবে এবং নিজ দেশেই তিনি চাপে পড়তে পারেন।

মার্কিন সংবাদমাধ্যমটি দাবি করেছে, ইয়েমেনে সৌদির বেশ কয়েক জন সেনা মারা গেছেন। তবে তাদের মৃত্যুর তথ্য সৌদি ঘোষণা করেনি। অন্যদিকে, সৌদির কিছু কর্মকর্তা শঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি হুতিদের শর্ত অনুযায়ী এত অর্থ দেওয়া হয় তাহলে সামনে এমন হতে পারে হুতিদের যে সময় অর্থ প্রয়োজন হবে তখন তারা উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ফলে এমন নজির তৈরিতে তারা ভয় পাচ্ছেন।

এদিকে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে হুতিদের ছোড়া ঐ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার ইয়েমেন থেকে ঐ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)