যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০২:৫৬ পিএম
ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

ইয়েমেনে সৌদি আরবের হামলায় তিন শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।

শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরো ১৪ জন।

তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ কিংবা হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিবৃতিতে আর কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)