যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ১০:১২ পিএম
জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম

যশোরের ঝিকরগাছা জমিজমা সংক্রান্ত বিরোধে হাবিবুর রহমান (৩৪) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জামালপুর গ্রামে আহতের বাড়ির পাশের জমিতে এই হামলার ঘটনা ঘটে।

আহত হাবিবুর রহমান উপজেলার জামালপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাবিবুর জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী নুরুজ্জামান, আহাদ, তরিকুল ইসলাম এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন দা দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় নুরুজ্জামান তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর জখম হন। পরে হাবিবুরের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত ডা. ইসমত আরা লাকি জানান, আহতের গলায় ও মাথায় ক্ষত চিহ্ন রয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)