যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

'রেফারির সিদ্ধান্ত ভুল, ভিনি ফাউলই করেনি'

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ১২:৪৫ পিএম
'রেফারির সিদ্ধান্ত ভুল, ভিনি ফাউলই করেনি'

বিশ্বকাপে ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচে ভিনিসিউস জুনিয়রের একটি গোল বাতিল হওয়া নিয়ে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ম্যাচটিতে ব্রাজিল ৩-০ ব্যবধানে বড় জয় পেলেও, ২৫তম মিনিটে মেক্সিকান রেফারি সিজার রামোস এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি টিমের নেওয়া একটি সিদ্ধান্তকে ঘিরে আলোচনা যেন থামছেই না।

ম্যাচের ২৫তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির কাছ থেকে চমৎকার এক ট্যাকলে বল কেড়ে নিয়ে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। মাঠে থাকা সমর্থক এবং ব্রাজিলের খেলোয়াড়রা যখন দ্বিতীয় গোলের উদযাপনে মেতে ওঠেন, ঠিক তখনই ভিএআর-এর হস্তক্ষেপ আসে।

রিপ্লেতে দেখা যায়, বলের নিয়ন্ত্রণ নেওয়ার ঠিক আগের মুহূর্তে ভিনিসিউসের পা জ্যাক হেন্ড্রির পায়ে সামান্য আঘাত করেছিল। রেফারি সিজার রামোস মনিটরে রিভিউ দেখার পর ভিনিসিউসের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজান এবং গোলটি বাতিল ঘোষণা করেন।

বিবিসি'র নিয়ম বিশেষজ্ঞ এবং প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ম্যাচের সাবেক অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট রেফারি ড্যারেন ক্যান রেফরির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ম্যাচ চলাকালীন লাইভ ব্রডকাস্টে তিনি সরাসরি জানান, রেফারি রামোস এখানে স্পষ্ট ভুল করেছেন।

ঘটনাটির ব্যাখ্যা দিয়ে ড্যারেন ক্যান বলেন, 'আমার মনে হয় স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য একটু সংযোগ হয়েছিল ঠিকই, কিন্তু আমার কোনোভাবেই মনে হয়নি এটি ভিনিসিয়ুস জুনিয়রের ফাউল ছিল।'

তিনি আরও যোগ করেন, 'ভিনিসিয়ুস কেবল নিজের জায়গা ধরে রেখেছিলেন এবং ডিফেন্ডার নিজেই এসে তাকে লাথি মারেন। এই সিদ্ধান্তের কারণে স্কটল্যান্ড নিশ্চিতভাবেই আনন্দিত হবে, তবে আমি বলব তারা সিদ্ধান্তটি পেয়েছে সৌভাগ্যবশত।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)