যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার বিজিবির

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫৪ পিএম
মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার বিজিবির

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিওপির টহল দল অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

এ সময় কোনো আসামি আটক করতে পারেনি।

বিজিবি’র ​প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৫-আরে এর কাছাকাছি বাংলাদেশের মাইলবাড়িয়া গ্রামের মালেক এর সিমক্ষেতের ধারে পড়ে থাকা ৩৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

নায়েব সুবেদার নজরুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

​শনিবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)