মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ৫ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া (২৯) নামে এক মাদক কারবারিকে আটকের দাবি করেছে পুলিশ। শুক্রবার রাতে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামের ফকির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহেশপুর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় আসামির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা বাজারমূল্যের ০.৫ গ্রাম ওজনের ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
আটক মিন্টু মিয়া নস্তি (মধ্যপাড়া) গ্রামের রমজান আলীর ছেলে।
এ ঘটনায় মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠিয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, এলাকায় মাদক নির্মূল,আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে মহেশপুর থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।