যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে এসকাপ সিরাপসহ আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫০ পিএম
মহেশপুরে এসকাপ সিরাপসহ আটক ১

​ঝিনাইদহের মহেশপুর থানা-পুলিশ এক অভিযানে ৩০০ বোতল ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান নামে এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর পৌরসভার কৈলাশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হালিম ওই গ্রামের মৃত আহম্মদ খানের ছেলে।​

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা-পুলিশের একটি দল কৈলাশপুর এলাকায় হালিম খানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে তার ঘরের পাশে খড়ের পালার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩০০ বোতল এসকাপ সিরাপ জব্দ করা হয় এবং হাতেনাতে তাকে আটক করা হয়।​

এ খবর নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান, উদ্ধার হওয়া এসব সিরাপ ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হতো।

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)