যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে ওয়ারেন্টভুক্ত সাত ব্যক্তি গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
মহেশপুরে ওয়ারেন্টভুক্ত সাত ব্যক্তি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সিআর ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মহেশপুর থানা ও ভৈরবা পুলিশ ক্যাম্পের সদস্যরা আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের নওয়াব আলী ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক ফকির, বজরাপুর গ্রামের মৃত মনিরুদ্দীন কুলুর ছেলে মিজানুর রহমান, নোয়ানীপাড়া গ্রামের মৃত মস্তবারীর ছেলে আব্দুল লতিফ, আবির হোসেন (৪২), আজিজুল হক (৩৯), মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে আরশাদ আলী বিশ্বাস এবং রহিম বক্সের ছেলে আদম আলী (৬৮)।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় বিভিন্ন সিআর মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। অভিযানের পর তাদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)