স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে সুজন হোসেন (২৩) নামে জর্দা কারখানা শ্রমিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা সাপ্তাহিক বেতনের টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে শহরের বারান্দীপাড়া বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সুজন বারান্দীপাড়া ফুলতলা এলাকার আব্দুস সবুরের ছেলে এবং শহরের আরএন রোডের কালু মিয়ার জর্দার ফ্যাক্টরির একজন শ্রমিক।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কাজশেষে কারখানা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে একটার দিকে বারান্দীপাড়া বটতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত তিন যুবক (২৫ থেকে ৩০ বছর বয়সী) তার গতি রোধ করে। এ সময় সুজনের কাছে থাকা এক সপ্তাহের বেতনের দুই হাজার ৩৭০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। টাকা দিতে না চাইলে জানালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে জখম করে। এরপর তার কাছ থেকে টাকাগুলো লুটে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, সুজনের দুই উরু ও ডান হাতে ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য রুবেল হোসেন জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে।