যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৮:৩৬ পিএম
পাইকগাছায় শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬০০টি গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

আয়োজকরা জানান, বর্তমান প্রজন্ম বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ছড়িয়ে দিতে এবং পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ওষধি প্রজাতির চারা তুলে দেওয়া হয়।

কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জাবেদ ইকবাল, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনারুল ইসলাম, সাংবাদিক মুস্তাফিজুর রহমান পারভেজসহ ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)