যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:২৩ পিএম
সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সমু চৌধুরীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে বুধবার (১৪ অক্টোবর) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পুলিশ শহরের মণিহার এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

এর আগে অভিনেতা সমু চৌধুরী তার ওপর হামলার অভিযোগে জাহাঙ্গীর ও হৃদয় নামে দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন বেজপাড়া আজিমাবাদ কলোনির মৃত ওসমান আলীর ছেলে। বর্তমানে তিনি বারান্দিপাড়া বউবাজার এলাকায় বসবাস করেন।

হৃদয় অভিনেতার বাড়ির পাশের একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক এবং সিটি কলেজপাড়ার হুমায়ুন কবিরের ছেলে। জাহাঙ্গীর তার গ্যারেজের কর্মচারী।

মামলার এজাহারে সমু চৌধুরী উল্লেখ করেছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হৃদয় ও জাহাঙ্গীর তাদের মোটরসাইকেল গ্যারেজের সামনে দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে অকথ্য ভাষায় কথাবার্তা বলছিলেন এবং চিৎকার-চেঁচামেচি করছিলেন।

এতে অতিষ্ঠ হয়ে তিনি বাসা থেকে বেরিয়ে তাদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তিনি পড়ে গেলে হৃদয় ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে চলে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের মণিহার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)