যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৬:৪৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৪৭ পিএম
অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

বেনাপোল পোর্ট থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের (অষ্টম আদালত) বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান যশোরের বেনাপোল পোর্ট থানার দুই নম্বর ঘিবা গ্রামের আলি আহম্মেদ শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায়। বাজারে একটি চায়ের দোকানের সামনের থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। তার দেহ তল্লাশিকালে লুঙির ডান কোচা থেকে একটি সাত দশমিক ৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন এএসআই সুজিত কুমার মৃধা বাদী হয়ে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

মামলার তদন্ত শেষে এসআই ফিরোজ উদ্দীন আসামি মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে ৬ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণশেষে আসামি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে অস্ত্র আইনের ১৯ এর ‘এ’ ধারায় দশ বছর সশ্রম ও গুলি পাওয়ায় ১৯ এর ‘এফ’ ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান কারাগারে আটক আছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)