যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে নওয়াপাড়া থ্রি স্টার চ্যাম্পিয়ন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৭:২০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৪৯ পিএম
এপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে নওয়াপাড়া থ্রি স্টার চ্যাম্পিয়ন

যশোরের অভয়নগরে আট দলের অংশগ্রহণে 'অভয়নগর প্রিমিয়ার লিগ' (এপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নওয়াপাড়া থ্রি স্টার চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নওয়াপাড়া থ্রি স্টার বনাম নওয়াপাড়া ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে নওয়াপাড়া ওয়ারিয়র্স। জবাবে ১৫ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে নওয়াপাড়া থ্রি স্টার। ৬ উইকেটের ব্যবধানে চ্যাম্পিয়ন নওয়াপাড়া থ্রি স্টার দলের মেহেদী ব্যাট হাতে ২৫ রান এবং বল হাতে ৪ ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

এছাড়া টুর্নামেন্ট সেরা ব্যাটার বা ব্যাটসম্যান হিসেবে এমবিভি স্পোর্টসের সজীব শেখ (ব্যক্তিগত রান ১৬৪), সেরা বোলার হিসেবে নওয়াপাড়া ওয়ারিয়র্সের তন্ময়কে (ব্যক্তিগত ১০ উইকেট) পুরস্কৃত করা হয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, সাবেক কৃতী খেলোয়াড় জাহিদুল ইসলাম, সবুর, শাহ জামাল, কাজলসহ আয়োজক কমিটির কর্মকর্তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)