যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পকেটে চাকু নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায়!

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০৯:৪৮ পিএম
পকেটে চাকু নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায়!

পকেটে চাকু নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসলে অপু বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  সোমবার (২৭এপ্রিল)  দুপুরে যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) কাজী বাবুল তাকে আটক করেন। আটক অপু বিশ্বাস অভয়নগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী বাবুল জানান, সন্দেহ হলে আটক অপুর দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর অপু বিশ্বাস দাবি করেন, তিনি বিএনপির কর্মী। তারেক রহমানকে দেখতে তিনি এসেছিলেন। নিজের নিরাপত্তা নিজেই দিতে পকেটে চাকু নিয়ে এসেছিলেন ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)