যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৯:৫৬ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১১:২৬ পিএম
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার কয়রায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন। শোডাউনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপি নেতা সালাউদ্দিন লিটন, আবুল বাসার ডাবলু, মঞ্জুর মোর্শেদ ও মাস্টার রফিকুল ইসলাম।

এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান ইছান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, ইউনুস আলী, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, মিজানুর রহমান লিটু ও হারুন অর রশিদ; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডিএম হেলাল উদ্দিন; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্যসচিব মাহমুদ হাসান এবং ছাত্রনেতা আম্মার হোসেন রাজু, ইমরান হোসেন, মেহেদি হাসান রানা, জাহাঙ্গীর ও মুস্তাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)