যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০২:০১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৩:২৪ পিএম
মাগুরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং কৃষক ল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা পৌর কৃষকদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর কৃষকদলের আহ্বায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মাগুরা জেলা সভাপতি রুবাইত হোসেন খান, জেলা যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম ও জেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে নড়াইলে কৃষকদল নেতা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)