যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাবেন না: আইনমন্ত্রী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৪:৪৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৫:১৪ পিএম
সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাবেন না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাবেন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির জবাবে তিনি এসব কথা বলেন।

স্বৈরশাসক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তাকে ফিরতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই ফিরতে হবে। দেশের মানুষ সব ধরনের অপতৎপরতা রুখে দিতে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে।

মন্ত্রী বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করে না। সেখানে পলাতক ফ্যাসিবাদী সরকারের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধ আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিক বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘আমরা যখন দেশ গড়ার চেষ্টা করছি, তখন ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করতে এবং দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে নানা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আসুন, আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হই।’

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা দেওয়ার জন্য পৃথক অধিদপ্তর খোলা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। এ সময় ২০২৪ সালের পরাজিত শক্তি দেশের বাইরে বসে নানা ষড়যন্ত্র করছে।

এর আগে সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের মূল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। আওয়ামী লীগ নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে।

আইনমন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুসলিম উত্তরাধিকার আইন সংশোধন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উত্তরাধিকার আইন সংশোধন করা হবে না। কোরআনের বিধান অনুযায়ী যেভাবে উত্তরাধিকার আইন রয়েছে, সেভাবেই চলবে।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের গ্রামের বাড়ি পুনর্নির্মাণ, সংস্কার ও মেরামতকাজের উদ্বোধন করেন মন্ত্রীরা। এ সময় তারা মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুরে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)