যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৫:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৬:২৬ পিএম
ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল আওয়াল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা বন্ধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আবদুল আলিম, জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম ও ছগির আহম্মেদ, মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি উবাইদুল্লাহ খান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)