যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ভবদহ সমস্যার সমাধান জনগণের ইচ্ছানুযায়ীই হবে’

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
‘ভবদহ সমস্যার সমাধান জনগণের ইচ্ছানুযায়ীই হবে’

‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষে সরকার ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে। আগামী ২০৩০ সালের মধ্যে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতাদূরকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প এলাকার ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদনের আওতায় আনা সম্ভব হবে।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেছেন। তিনি বলেন, এর মধ্যে ভবদহ এলাকার পাঁচ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উপযোগী করা সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

শনিবার সকাল ১০টায় এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যশোরে এসে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন এবং ভুক্তভোগীদের সাথে মতবিনিময় করছেন।

সকালে যশোর কারেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের এমপি অধ্যাপক মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সেক্রেটারি নূর ইসলামসহ ভবদহ সংলগ্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকতারা সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ভবদহ জলাবদ্ধ এলাকার অতীত ও বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞরা।

প্রেজেন্টেশনে ভবদহ জলাবদ্ধতার কারণ, বিগত সরকারের আমলে গৃহীত পদক্ষেপসমূহ এবং এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট এলাকায় কী প্রভাব পড়েছে এবং বর্তমানে এই অঞ্চলের নদ-নদীর অবস্থা এবং প্রকৃতি ও জনজীবনের ওপর এই অঞ্চলের পরিবেশ বিপর্যয় কেমন প্রভাব ফেলছে—সে সব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। ‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ সমস্যার সমাধান জনগণের ইচ্ছামতোই হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যেই ভবদহ সমস্যার সমাধান করতে চাই।’’

তিনি বলেন, ‘ভবদহ অঞ্চলের মানুষ যেন আগামী মৌসুমেই তাদের জমিতে কৃষিকাজ করে ফসল ঘরে তুলতে পারেন তার লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি, ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য টিআরএম এর কোনো বিকল্প নেই। আমি আপনাদের কথা দিতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার শত ব্যস্ততার মধ্যেও এই ভবদহ সমস্যার সমাধান নিয়ে কথা বলেন। তার নির্দেশ, দ্রুত পানি নিষ্কাশন করে সব জমি চাষের মধ্যে আনতে হবে। তাই আমরা ভবদহ সমস্যার সমাধানে লং টার্ম ও শর্ট টার্ম প্লান নিয়ে কাজ করছি।’

পানিসম্পদমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান। সেই লক্ষ্য নিয়েই আমরা আজ এখানে আপনাদের সাথে বসেছি। আমরা ভালো কিছু করতে চাই। আমরা জলাবদ্ধতার কবল থেকে এলাকাবাসীকে মুক্ত করতে চাই। আমরা এই বিশাল এলাকার প্রতি বিঘা জমিতে ফসল ফলাতে কাজ করছি। এই জন্যই শর্টটার্ম ও লংটার্ম দুই ধরনের প্রকল্প নিয়ে কাজ করছি। এখন শুধু আপনাদের সহযোগিতার প্রয়োজন।’

আইনমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘যশোরের দুঃখ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্য নিয়েই আমরা আজ সকল স্টেকহোল্ডারদের নিয়ে এই কক্ষে বসেছি। জনগণের মতামতের ভিত্তিতে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করতে চাই। ভুক্তভোগীদের পরামর্শক্রমে আমরা এই সমস্যার সমাধান করতে চাই।’

পরে মন্ত্রীরা সফরসঙ্গীদের নিয়ে সরেজমিনে ভবদহ জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)