যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লাইব্রেরি উন্নয়ন ও বইমেলা আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১১:০৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০১:৩৩ এ এম
লাইব্রেরি উন্নয়ন ও বইমেলা আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী প্রজন্মকে ফেসবুকের আসক্ত থেকে বের করে পাঠক ও খেলার মাঠে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের লাইব্রেরি উন্নয়নের সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানকে লাইব্রেরি উন্নয়ন ও বইমেলার আয়োজনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বলেন, ‘যশোর ইনস্টিটিউট উন্নয়নে কোনো কাজ করতে সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।’

সোমবার দুপুরে ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে নতুন ও পুরনো কমিটির সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি যশোর ইনস্টিটিউটের সংরক্ষিত কয়েকশ’ বছরের পুরনো হাতের লেখা বিভিন্ন পুঁথি, কাগজে লেখা পুঁথি, তালপাতায় লেখা প্রত্নসম্পদ পরিদর্শন করেন। এসময় তিনি নিজের মোবাইল ফোনে এসব বিরল সংগ্রহের ছবি তোলেন।

যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রিপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান যশোর ইনস্টিটিউটকে ‘জাতীয় সম্পদ’ উল্লেখ করে প্রধানমন্ত্রীকে জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম বইমেলা যশোর ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সেই বইমেলা এখন আর হয় না। এছাড়া এখানকার বইব্যাংক থেকে বই নিয়ে দেশ ও বিদেশে অনেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। অনেক বিদেশিও বিভিন্ন তথ্য নিতে এখানে আসেন।

পরে প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউটের উদ্যোগে নিয়মিত বইমেলা আয়োজনে জেলা প্রশাসককে নির্দেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)